সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:০০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আনন্দ’ দিতে আয়োজন, এই রেস্তোরাঁয় মিলছে গাঁজা পাতা মেশানো খাবার

চিকিৎসাক্ষেত্রে ব্যবহারের জন্য গাঁজা পাতা ব্যবহারকে অনেক দিন আগেই অনুমতি দিয়েছিলে তাইল্যান্ড প্রশাসন। এ বার সেখানেই শুরু হয়েছে গাঁজা পাতা ব্যবহার করে খাবার তৈরির রেস্তরাঁ। এগুলিকে বলা হচ্ছে ‘হ্যাপি মিল’। মাদকের তালিকা থেকে বাদ দেওয়ার পরেই এই নতুন খাবারের পসরা সাজিয়ে বসা হয়েছে।

তাইল্যান্ডের প্রাচিন বুরি এলাকার চাও ফ্যা অভিভুবাঝর হাসপাতালের রেস্তরাঁয় পাওয়া যাচ্ছে পর্ক স্যুপ, ডিপ ফ্রায়েড ব্রেড, উপরে থাকছে গাঁজা পাতা। পাওয়া যাচ্ছে গাঁজা পাতা ভাজা, সঙ্গে শুয়োরের মাংস ও নানা স্বাদের সব্জি।২০১৭ সালে তাইল্যান্ড চিকিৎসায় গাঁজা পাতা ব্যবহারের অনুমতি দেয়। তারপর থেকে নানা ক্ষেত্রে গাঁজার পাতাকে কী ভাবে ব্যবহার করা যায়, তাই নিয়ে গবেষণা চলছে। হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন, ‘‘যদি অল্প করেও গাঁজার পাতা খাবারে দেওয়া যায়, তা হলে তা রোগীকে দ্রুত সুস্থতার পথে নিয়ে যেতে পারে। এতে খিদে বাড়ে ও ভাল ঘুম হয়। মানুষের মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় এতে। অনেক ব্যথা, বেদনা কমে যায়। সে কারণেই এ ভাবে গাঁজা পাতার ব্যবহার করা হচ্ছে।’’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com