বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সরকার বীমা সেক্টরে গ্রাহকদের নিরাপত্তা বাস্তবায়ন করছে

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) মোঃ শাহ আলম বলেছেন, বর্তমান সরকার বীমা সেক্টরে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে ও নির্ভরযোগ্যতা বাড়াতে বিভিন্ন উন্নয়নমুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে। সরকার বীমা সেক্টরের উন্নয়নের মাধ্যমে মানুষের মাথাপিছু আয় বাড়িয়ে ভিশন ও মিশন বাস্তবায়নে গুরুত্ব দিয়ে কাজ করছে। আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ এর মৃত্যু দাবি চেক পরিশোধ, ট্রেনিং কর্মশালা ও উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় তিনি দেশের অর্থনৈতিক উন্নয়ে বীমা সেক্টরের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, চলমান করোনা সংকটে দেশের বিভিন্ন সেক্টরের অর্থনীতি হিমশিম খেলেও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স তাদের গ্রাহকদের মাঝে ৭৯০ কোটি টাকার দাবিকৃত চেক হস্তান্তর করেছেন, যা দেশের বীমা সেক্টরের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি এ সময় প্রতিটি বীমা কোম্পানিকে সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে সাধারণ মানুষের উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করে যেতে উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন, মানুষ সম্পদের বীমা করে থাকে অথচ জীবনের বীমা করে না। বীমা হচ্ছে প্রতিটি মানুষের বার্ধক্যের নিরাপত্তা যা বার্ধক্যকালীন সময়ে গ্রাহকের পাশে থেকে সেবা দিয়ে যায়। তিনি আরও বলেন, সরকারের নানামুখী পদক্ষেপের ফলে বীমা সেক্টর আগের থেকে এখন অনেক সুশৃঙ্খল। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স বীমা থেকে যা আয় হয় তার ৯০ শতাংশ পান গ্রাহকরা। এই প্রতিষ্ঠান গ্রাহকদের অর্থের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোঃ মফিজুল ইসলাম, এডিপি হেড অব ট্রেনিং ও এজেন্সি বিভাগ মোঃ মাহবুব নুরুজ্জামান লিটন প্রমুখ। পরে অতিথিরা ৩৬০ জনের মাঝে দুটি কোটি টাকার মৃত্যুদাবি চেক পরিশোধ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com