রবিবার, ০৫ Jul ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
ইতোমধ্যে নকশাবহির্ভূতভাবে নির্মিত সংসদ ভবনের ভেতরের কাঠের তৈরি বিভিন্ন কক্ষ সরিয়ে ফেলা হয়েছে। নকশাবহির্ভূতভাবে নির্মিত অন্যান্য স্থাপনাও সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। তবে সংসদ ভবন এলাকা থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসহ নকশাবহির্ভূত ৭টি কবর উচ্ছেদের সিদ্ধান্ত বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংসদ সচিবালয়।
সংশ্লিষ্টরা জানান, বিষয়টি যেহেতু স্পর্শকাতর তাই সরকারপ্রধানের সিদ্ধান্ত পাওয়ার আগে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিতর্ক এড়াতে শুধু জিয়ার কবর নয়, নকশাবহির্ভূতভাবে নির্মিত স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনও উচ্ছেদ করা হতে পারে। এ বিষয়ে সংসদ সচিবালয় যে সিদ্ধান্ত দেবে তা বাস্তবায়ন করবে গণপূর্ত মন্ত্রণালয়।