রবিবার, ০৫ Jul ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

ইশরাকের খালাসের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে দুদক

সোমবার (১৮ জানুয়ারি) বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চে আপিলটি কার্য তালিকাভুক্ত রয়েছে। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বছরের ২৩ নভেম্বর ইশরাক হোসেন দুদকের করা এক মামলায় বেকসুর খালাসের আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির এই মেয়রপ্রার্থীর বিরুদ্ধে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় এ মামলা করে দুদক।

মামলার অভিযোগ অনুযায়ী, ইশরাক হোসেন নিজ ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের সম্পদের বিবরণী কমিশনে দাখিলের নোটিশ দেয়া হয় ২০০৮ সালের ১ সেপ্টেম্বর। ৪ সেপ্টেম্বর ওই আদেশ জারি করতে তাদের বাসায় যান দুদকের কনস্টেবল মো. তালেব। সেখানে ইশরাক হোসেন সেখানে উপস্থিত না থাকায় তার বাসভবনের নিচ তলায় প্রবেশ পথের দেয়ালে স্কচটেপ দিয়ে ঝুলিয়ে দেয়া হয় ওই আদেশ। সাত কার্য দিবসের মধ্যে সম্পদের হিসাব নির্ধারিত ফরমে দাখিল করেননি ইশরাক হোসেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com