বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
পরবর্তী মাসগুলোতে লক্ষ্যমাত্রা বেশি থাকায় অর্থবছর শেষ নাগাদ এই ঘাটতি ৮০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। মূলত করোনার কারণে স্থানীয় ও বিশ্ববাণিজ্যে গতিমন্থরতাই এর পেছনে অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
আয় কম হওয়ায় এর ধাক্কা লেগেছে সরকারের বাজেট ব্যয়েও। বিশেষত উন্নয়ন ব্যয় প্রত্যাশার তুলনায় অনেক কম। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) গতকাল প্রকাশিত সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ছয় মাসে বার্ষিক উন্নয়ন ব্যয় (এডিপি) বাস্তবায়িত হয়েছে মাত্র ২৩ দশমিক ৮৯ শতাংশ। এটি টাকার অঙ্কে গত ১১ বছরে সর্বনিম্ন বাস্তবায়ন।