রবিবার, ০৫ Jul ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

‘ব্যবসার উদ্দেশ্যে নয়, ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে জনস্বার্থে’

বিএনপি নেতাদের ভ্যাকসিনের মতো স্পর্শকাতর ইস্যুতে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ব্যবসায়িক স্বার্থের অভিযোগ অমূলক ও ভিত্তিহীন। এ সময় জনগণের মাঝে সংশয় তৈরি করে অহেতুক একটা ভালো কাজে বাধা দেওয়া ঠিক নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, শেখ হাসিনার সততা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিফলন হওয়ায় জনগণ খুশি।

বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে গঠনমূলক সমালোচনা করার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ভ্যকসিন নিয়ে তাদের মিথ্যাচার জনগণ অতীতের মত এখনো আমলে নিবে না। প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখুন, অপপ্রচার ও সংশয় বাদীদের প্রত্যাখ্যান করুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com