বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভোজ্য তেলের দাম লাগামহীন

কোনোভাবেই যেন লাগাম টানা যাচ্ছে না ভোজ্যতেলের বাড়তি দামের। সপ্তাহের ব্যবধানে আবারো বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। বাজার নিয়ন্ত্রণে সরকারি তদারকি না থাকায় ক্ষুদ্ধ ভোক্তারা। বাজারে কেবল শীতকালীন সবজি মিলছে কম দামে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, খোলা সয়াবিন তেলের দাম আগের সপ্তাহে কিছুটা কমলেও এ সপ্তাহে আবার বেড়েছে। লিটার প্রতি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন কিনতে হচ্ছে ব্র্যান্ডভেদে ৬২০ থেকে ৬৪০ টাকা। এখন বাজার করতে তেলের জন্য বেশি খরচ করতে হচ্ছে ভোক্তাদের।

আব্দুর রহিম নামে এক ক্রেতা বলেন, ‘ভোজ্য তেল নিত্যপ্রয়োজনীয় একটি উপাদান। ফলে যখন এই তেলের দাম আকাশচুম্বি থাকে তখন আমাদের মতো নিম্ন-মধ্য আয়ের মানুষের নাভিশ্বাস ওঠে।
ভোজ্যতেলের দাম বাড়ার জন্য আন্তর্জাতিক বাজারকে দায়ী করছেন ব্যবসায়ীরা। তাঁদের দাবি, দেশের সয়াবিনের উৎস ব্রাজিল, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে প্রতি টন অপরিশোধিত সয়াবিনের দাম ১ হাজার ১৫০ মার্কিন ডলার ছাড়িয়েছে। এর আগে ২০১২ সালে সর্বোচ্চ ১ হাজার ৩০০ ডলারে উঠেছিল। এবার দাম বাড়ার কারণ চীনের আগ্রাসী কেনা এবং সরবরাহে টান।

ভোক্তা অধিকার সংরক্ষণবিষয়ক সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি ও সাবেক বাণিজ্যসচিব গোলাম রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, নিত্যপণ্যের ওপর কর থাকলে জনগণকে বাড়তি দাম দিয়েই কিনতে হবে। ভোজ্যতেলের ওপর ভ্যাট উঠিয়ে দিতে পারলে ভালো। নইলে এক স্তরে কর আরোপ করা উচিত। তিনি বলেন, ‘করোনায় দেশে দারিদ্র্য বেড়েছে। এই সময়ে তেলের মতো নিত্যপণ্যের চড়া দাম মানুষের কষ্ট বাড়াবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com