রবিবার, ০৫ Jul ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে, পল্টনে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, চট্টগ্রাম সিটি নির্বাচনে কেন্দ্র থেকে বিএনপির সকল এজেন্টদের বের করে দিয়ে একটি তামাশার নির্বাচন করেছে। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো ফলাফল প্রকাশ করেছে কমিশন। নির্বাচনে ২২ শতাংশ ভোট পড়ার মানে জনগণ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে।
ইভিএমকে প্রতারণা এবং জালিয়াতির মেশিন উল্লেখ করে রিজভী আরো বলেন, এই যন্ত্র দিয়ে ভোট করে লাভবান হয় বলেই ইভিএম দিয়ে নির্বাচন করছে নির্বাচন কমিশন।
দুর্নীতি নিয়ে টিআইবির করা প্রতিবেদনে বাংলাদেশ আরো একধাপ পিছিয়ে পড়া দেশের জন্য লজ্জাজনক বলেও মন্তব্য করেন রিজভী।