রবিবার, ০৫ Jul ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়ার বিয়ের ঠিক এক বছর নয় মাসের মাথায় সংসার জীবন থেকে ছুটি নেন। এরপর থেকেই সিঙ্গেল আছেন জনপ্রিয় ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’এর জনপ্রিয় এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি স্ট্যাটাস দিয়ে ভক্তদের নিজের আপডেট জানান দেন শবনম ফারিয়া।এবার হলুদ শাড়ি পরে নিজের ফেসবুকে ছবি পোষ্ট করে ক্যাপশনে লিখেছেন ‘বসন্ত’।
আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা
কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে..
তবে কি ফারিয়ার জীবনে নতুন বসন্ত এসছে?
ছবি পোস্টের পর থেকেই নেটিজেনরা বিভিন্ন কমেন্ট করছেন। অনেকেই অনেক কথা বলছেন। তবে চুপ আছেন শবনম ফারিয়া।
আল কাফি নামে একবক্ত ছবির নিচে কমেন্টে করেছেন, বসন্ত এসে গেছে।
অমিত পাবেল নামে একজন লিখেছেন, সেই যে তোমার প্রেমে পড়েছিলাম,আর কি উঠতে পেরেছি?
অনেকদিন পর তোমাকে দেখলাম,অসম্ভব সুন্দর লাগছে হলুদ পরী।