রবিবার, ০৫ Jul ২০২৬, ১২:১০ অপরাহ্ন
রিজভী আহমেদ বলেন, বর্তমান সরকার পরিকল্পিতভাবে শুধুমাত্র বিএনপি নয়, সকল বিরোধী দল এবং ভিন্ন মতাবলম্বীদের নির্মূলের চেষ্টা করছেন। সংসদে আওয়ামী লীগের বানানো একটি কথিত বিরোধী দল আছে। তাদের নেত্রী সংসদে দাঁড়িয়ে বলেন, তারা দেশে-বিদেশে নিজেদের পরিচয় দিতে পারেন না। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে লজ্জা লাগে। কারণ, সবাই জানতে চায়, তারা সরকারি দল না বিরোধী দল।
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা মীর সরাফৎ আলী সপু ও আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।