রবিবার, ০৫ Jul ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
ঈদ মানেই বক্স অফিসে বলিউড ভাইজানের ঝড়! কিন্তু গত ঈদ থেকে করোনার কারণে হলে মুক্তি মেলেনি সালমান খানের কোনও ছবি। তার একটি ছবিই যে কোটি কোটি টাকার ব্যবসা করে লাভের মুখ দেখে হল মালিক থেকে শুরু প্রডিউসার সবাই। সেখানে সাল্লুর তিন তিনটি ছবি যে মুক্তির অপেক্ষায়। কিন্তু সিনেমা রেডি হল তো রেডি না। সেই ভাবনায় চুলবুল পান্ডের কপালে চিন্তার ভাজঁ। এখন অপেক্ষা, সিনেমা হল কবে সম্পূর্ণ রূপে চেনা মেজাজে ফিরবে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করলেন স্বয়ং সালমান নিজেই। সালমান খান বলেন, সিনেমা হল না বাঁচলে তাদের পক্ষেও টিকে থাকা ক্রমশ কঠিন হয়ে পড়বে।