সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভারত থেকে পালাচ্ছে রোহিঙ্গারা

ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, গত মাসে ভারতের নিরাপত্তা বাহিনী বেশ কিছু রোহিঙ্গাকে ধরে কারাগারে নিক্ষেপ করেছে। এর ফলে মিয়ানমার থেকে পালিয়ে দেশটিতে আশ্রয় নেয়া মুসলিম ধর্মাবলম্বী এসব শরণার্থীর মনে ভয় দেখা দিয়েছে।

ভারত থেকে সপরিবারে বাংলাদেশে পালিয়ে আসা এক রোহিঙ্গা সংবাদমাধ্যমটিকে বলেন, গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে বেশ কয়েক শ’ রোহিঙ্গা বসবাস করছিলেন। কিন্তু ওই রাজ্যে কয়েকজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করার পর, অনেকেই গা ঢাকা দিয়েছেন।

গ্রেফতার এড়াতে অনেকেই ভারতের অন্যান্য রাজ্যে চলে গেছেন। কেউ কেউ বাংলাদেশেও প্রবেশ করেছেন। ওই রোহিঙ্গা শরণার্থী বলেন, আমার পরিবার ধরা পড়লে ভারতীয় কর্তৃপক্ষ প্রথমে আমাদের কারাগারে পাঠাতো এবং তার পর মিয়ানমার পাঠিয়ে দিত। মিয়ানমার এখনও রোহিঙ্গাদের জন্য অত্যন্ত অনিরাপদ জায়গা। আমরা সেই নরকে যেতে চাই না। তাই আমি বাংলাদেশে পালিয়ে এসেছি।

শরণার্থী বিষয়ে কাজ করা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানের বিষয়ে কোন রকম মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

এক বছর আগের হিসেব অনুযায়ী, ৪০ হাজার রোহিঙ্গা শরণার্থী ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভারত ১৯৫১ সালের জাতিসংঘ শরণার্থী কনভেনশনে স্বাক্ষর করেনি এবং তাই সে দেশে প্রবেশকারী সব রোহিঙ্গাকে তারা অবৈধ অভিবাসী হিসেবে দেখে থাকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com