রবিবার, ০৫ Jul ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
ছোট পর্দার জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা আবারো হাজির হচ্ছেন এই সময়ে অন্যতম আলোচিত পরিচালক নাভিল আহমেদ অভির পরিচালনায় এবার আসছে ‘ফ্ল্যাটমেট-২’।
তানজিন তিশা ও জোভান এক ফ্ল্যাটে শেয়ার করে থাকেন। দুইজনের মধ্যে সারাক্ষণ খুনসুটি লেগে থাকে। কেউ কাউকে ছেড়ে কথা বলতে রাজি না। একজন আরেক জনকে ঘায়েল করার চেষ্টায় থাকে। জোভান বলে তার মেয়ে বন্ধু তার সঙ্গে থাকবে। তিশা বলে সেও তার ছেলে বন্ধুকে নিয়ে আসবে। এ নিয়ে রীতিমত ঝগড়া চলে দু’জনের। জোভানকে দেখানোর জন্য এক কাজিনকে বয়ফ্রেন্ড সাজিয়ে নিয়েও আসে। তার সঙ্গে প্রেমের অভিনয় করে। কিছুদিনের মধ্যে তারা বিয়ে করবে বলেও জানায়।