রবিবার, ০৫ Jul ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

চিরযুবক শাহিদ, সাবেক প্রেমিকার শুভেচ্ছাবার্তা

বলিউড স্টার শাহিদ কাপুর। ভক্তদের দিয়েছেন অনেক ব্যবসা সফল ছবি। তবে তিনি এখনও অভিনয় করেন কলেজপড়ুয়া ছাত্রের ভূমিকায়। বৃহস্পতিবার ৪০ বছর পূর্ণ হল শাহিদ কাপুরের।

বলিউড এই অভিনেতাকে স্ত্রী মীরা রাজপুত, ভাই ঈশান খট্টরসহ ইন্ডাস্ট্রির অনেকেই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। শুভেচ্ছা জানাতে ভুলে জাননি সাবেক প্রেমিকা কারিনা কাপুর খানও।

মীরা ও শাহিদের বিয়ের সময়ে তাঁদের বয়সের ব্যবধান নিয়ে নানা চর্চা হয়েছিল। কিন্তু সে সব ছাপিয়ে কর্তা-গিন্নির প্রেমে ভরা সোশ্যাল মিডিয়া পোস্ট কেড়ে নেয় লাইমলাইট। এ দিন মীরা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘‘আমি লাকি, কারণ তুমি কোনও বিষয়ে মাথা ঘামাও না। আর তুমিও ভাগ্যবান, কারণ আমি কোনও অসুবিধে বুঝতে দিই না।’’

শৈশবে দাদার কোলে এবং ‘কফি উইথ কর্ণ’-এ দুই ভাইয়ের ছবির কোলাজ পোস্ট করেছেন ঈশান। জীবনের প্রতিটি হাসি-কান্নার মুহূর্তে ‘বড়ে ভাইয়া’র পাশে থাকাই তাঁর ক্যাপশনে লেখা ছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com