রবিবার, ০৫ Jul ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

ডিরেক্টর’স গিল্ডের সভাপতি আবারও লাভলু, সাধারণ সম্পাদক সাগর

সভাপতি পদে সালাহউদ্দিন লাভলু পেয়েছেন ১৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অনন্ত হিরার ঘরে এসেছে ১৪৯ ভোট। এছাড়া দীপু হাজরাকে ১২ জন ভোট দিয়েছেন।

সাধারণ সম্পাদক পদে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। ১৭০ ভোট পেয়ে বিজয়ীর হাসি হেসেছেন কামরুজ্জামান সাগর। একই পদে নির্বাচন করা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পেয়েছেন ১৬১ ভোট।

যুগ্ন সাধারণ সম্পাদক পদে ২৬০ ভোট নিয়ে পিকলু চৌধুরী এবং ২০৮ ভোট পেয়ে ফিরোজ খান নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ১৭১ ভোট নিয়ে ফেরারী অমিত এবং প্রচার সম্পাদক পদে মো. সহিদ-উন-নবী ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অর্থ সম্পাদক পদে মো. সাজ্জাদ হোসেন সনি এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে আবু হায়াত মাহমুদ, ইমরাউল হুদা রাফাত, একেএম আনিসুজ্জামান আনিস, কেএম মাহমুদুন্নবী (রিপন নবী), তারিক মুহাম্মাদ হাসান, মোস্তাফিজুর রহমান সুমন ও হাফিজুর রহমান সুরুজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আজ ঢাকায় বিএফডিসির চলচ্চিত্র পরিচালক সমিতিতে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। উৎসবমুখর পরিবেশে নির্মাতারা ভোট দিয়েছেন। বিকাল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৩৩১টি। এর মধ্যে কোনো ব্যালট বাতিল হয়নি। ডিরেক্টর’স গিল্ডের এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এসএম মহসীন। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নরেশ ভূঁইয়া ও মাসুম রেজা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com