রবিবার, ০৫ Jul ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
‘শেষ চিঠি’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রথমবারের মত একসঙ্গে কাজ করতে যাচ্ছেন ইয়াশ রোহান ও দীঘি। বৃহস্পতিবার রাতে ছবিটিতে চুক্তি স্বাক্ষর করেছেন তারা।
ছবির প্রসঙ্গে দীঘি বলেন, ছবিতে আমি তুলি চরিত্রে অভিনয় করব। ইয়াশ সম্পর্কে আমি আগেই জানি। কিন্তু চুক্তি স্বাক্ষর করতে গিয়ে আমাদের দেখা হলো। শুটিংয়ের আগে দুজন অবশ্য চরিত্র দুটি ঝালাই করে নেব। আশা করছি খারাপ হবে না।
ছবির প্রসঙ্গে ইয়াশ রোহান বলেন, ছবিতে আমাকে শ্যামল চরিত্রে দেখা যাবে। গল্পটা সুন্দর। দর্শক যে ধরনের গল্প দেখতে অভ্যস্ত, তেমনটি না।