রবিবার, ০৫ Jul ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস বিশ্বজুড়ে থাবা বসায়। যার প্রভাব পড়ে বাংলাদেশেও। করোনার এই থাবায় দেশের বিভিন্ন পেশার মানুষ অর্থকষ্টে পড়েন। বিপদে পড়ে যায় দেশের বাউল শিল্পীরা। আর তাদের কথা ভেবে এবং বাংলা গানকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি ‘বেঙ্গল সিমেন্ট নিবেদিত বাংলার গায়েন’এর উদ্যোগ নেয়।
গেলো বছরের ১১ জুন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান এক ফেসবুক লাইভে দেশ বরেণ্য সঙ্গীতশিল্পী এবং সঙ্গীত পরিচালকদের উপস্থিতিতে উদ্বোধন ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় রিয়েলিটি শো ‘বেঙ্গল সিমেন্ট নিবেদিত বাংলার গায়েন’এর। সম্প্রতি শেষ হওয়া এই আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছেন পাবনার রাসেল মৃধা। প্রথম রানার-আপ নরসিংদীর রাবেয়া সেতু এবং দ্বিতীয় রানার-আপ টাঙ্গাইলের বিলকিস আক্তার।