রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এরপর তাদের মাঝে আসে দুরত্ব। তারপরে বন্ধুত্ব। কিন্তু এতকিছুর পরও দুজনকে নিয়ে সিনেপাড়ায় কম গল্প তৈরি হয়নি। কিন্তু এত জল্পনা কল্পনার মধ্যেও সালমান–ভক্তরা একটু খুশি হতেই পারেন। কারণ ২০১৯ সালের ‘ভারত’ সিনেমার পর এই জুটি আবার আসছেন এক ফ্রেমে ।