রবিবার, ০৫ Jul ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

সেরা ১০ সুন্দরী উঠলেন গ্র্যান্ড ফিনালেতে

নির্বাচিত সেরা ১০ জন প্রতিযোগী হলেন- অনকিতা দে, আপনা চাকমা, ফারজানা আকতার এ্যানি, ফারজানা ইয়াসমিন, ফাতেমা তুজ জহুরা, মারিয়াম আহমেদ, মাসুদা খান, নিদ্রা দে, তানজিয়া জামান মিথিলা এবং তৌহিদা তাসনিম তিফা।

আয়োজকরা জানান, এবছর নয় হাজারের বেশি নিবন্ধন জমা পরে। যার মধ্য থেকে অডিশন রাউন্ড এবং মূল পর্ব পেরিয়ে সামনে এলেন দ্বিতীয়বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতার সেরা দশজন আত্মবিশ্বাসী নারী। ঢাকার রেডিসন ব্লু হোটেল-এ গত কিছুদিন ধরে নানান অনুশীলন, কার্যক্রম, গ্রুমিং, ট্রেনিং ও অধ্যবসায়ের মধ্য দিয়ে যাচ্ছেন প্রতিযোগীরা। এবার নিজেদেরকে তারা আরেকবার প্রমাণ করলেন। কেউ মন খারাপ করে বাড়ি ফিরলেন আর কেউ খুশিতে আত্মহারা হয়ে গ্র্যান্ড ফিনালের প্রস্তুতি নিচ্ছেন।

সেরা ১০ বাছাই পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মীম, গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান, ফ্যাশন হাউজ জুরহেম এর প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ ডিরেক্টর মেহরুজ মুনির এবং ব্র্যাক ইউনিভারসিটি-র আন্তর্জাতিক বিষয়ের ম্যানেজার আইরিন সমার তিলগার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com