রবিবার, ০৫ Jul ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

রাজনৈতিক স্ট্যান্টবাজি করছে বিএনপি: কাদের

প্রধানমন্ত্রীর পর আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এরপর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।

পরে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিএনপির কর্মসূচি দলটির রাজনৈতিক স্ট্যান্টবাজি। যারা বঙ্গবন্ধুর ভাষণকে নিষিদ্ধ করেছিল, তারাই এখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে। জনগণকে বিভ্রান্ত করতে বিএনপি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের কর্মসূচি দিয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। অপশক্তিকে পরাজিত করে সোনার বাংলা গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com