রবিবার, ০৫ Jul ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

জননেত্রী শেখ হাসিনা সরকার পরপর তিন বার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে বলেই দেশে এত উন্নয়ন-এমপি রবি

জিয়াউর রহমান সাতক্ষীরাঃ সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নের ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে তুজুলপুর বিসি রোড পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) বেলা ১১টায় ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বল্লী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. বজলুর রহমানের সভাপতিত্বে ফলক উন্মোচন ও কুদাল দিয়ে মাটি কেটে এ কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন  সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘জননেত্রী শেখ হাসিনা সরকার পরপর তিন বার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে বলেই দেশে এত উনśয়ন। আমাদের সাতক্ষীরা সদরে প্রচুর উনśয়ন হয়েছে। বিদ্যুৎ শতভাগ, রাস্তা-ঘাট শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবনসহ বিভিন্ন সেক্টরে ব্যাপক উনśয়ন দৃশ্যমান। উন্নত বিশে^র মত দেশের মানুষকে বিভিনś সুযোগ সুবিধা দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। গ্রাম হবে শহর জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার পুরণ হতে কর্মতৎপরতা  শুরু হয়েছে। আমরা খুবই ভাগ্যবান জাতি বঙ্গবন্ধুর জনĄশতবার্ষিকী পালন করতে পারছি।’
“পল্লী অবকাঠামো উনśয়ন প্রকল্পের  (কেবিএস-আরডিপি) আওতায় ০০-১০৪৪ মিটার কার্পেটিং রাস্তা ৯০ লক্ষ ৮ হাজার টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি’র) বাস্তবায়নে এ রাস্তা নির্মাণ করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, সাবেক সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, বল্লী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শেখ হাবিবুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগ নেতা শেখ খায়রুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com