বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কর বিরোধের ক্ষেত্রে আপীলের বিধান পুনর্বহালের প্রস্তাব

কর বিষকর বিষয়ক বিরোধের ক্ষেত্রে আপীলের বিধান পুনর্বহালের প্রস্তাব করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।
মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে ২০২১-২২ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এমসিসিআই সভাপতি ব্যারিস্টার নিহাদ কবীর এই প্রস্তাব তুলে ধরেন।
রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন সভাকক্ষে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে আলোচনায় সংস্থার জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।
এমসিসিআই সভাপতি নিহাদ কবীর বলেন,বর্তমানে কর বিষয়ক কোন বিরোধের ক্ষেত্রে রিভিশনের বিধান যোগ করা হয়েছে। যেক্ষেত্রে আগে আপীল করার ব্যবস্থা ছিল। এখন সমস্যা হলো যথাযথ ফলাফল পাওয়া যাচ্ছে না। সুতরাং আমরা আগের অবস্থা অর্থ্যাৎ আপীলের বিধান পুনর্বহাল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
তিনি ভূমি রেজিস্ট্রেশন ফির হার কমানোর প্রস্তাব করেন।
আলোচনায় এমসিসিআইয়ের পক্ষ থেকে আয়কর, ভ্যাট ও শুল্ক-কর বিষয়ে আগামী অর্থবছরের জন্য মোট ১০৭টি প্রস্তাব তুলে ধরা হয়।
এমসিসিআইয়ের ট্যারিফ এন্ড ট্যাক্সেশন সাব-কমিটির চেয়ারম্যান আদিব এইচ খান প্রস্তাবনা তুলে ধরে বলেন, নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন বা বর্তমান মূসক আইনে অনেক ক্ষেত্রে অস্পষ্টতা রয়ে গেছে বা ব্যবসায় পরিবেশের উন্নয়নের স্বার্থে ২০১২ এর মূল আইনে ফিরে যাওয়ার প্রয়োজন। তিনি ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিদ্যমান প্রমোশনাল এক্সপেন্স সীমা নির্ধারণ ধারা অবলোপনের প্রস্তাব করেন। তিনি আরো বলেন, প্রমোশনাল এক্সপেন্স সীমা নির্ধারণ করার কারণে ব্যবসা সম্প্রসারণ বাধাগ্রস্ত হচ্ছে।
আদিব এইচ খান বলেন, ট্যাকসেস আপীলাত ট্রাইবুনালে হাইকোর্ট ডিভিশনে রেফারেন্স মামলা দায়েরের পূর্বশর্ত হিসেবে নির্দিষ্ট হারে কর জমা দেয়ার বিধান করা হয়েছে। এক্ষেত্রে কর জমাদানের পরিবর্তে ব্যাংক গ্যারান্টি প্রদানের শর্ত আরোপের প্রস্তাব করেন তিনি।
অন্যদিকে বাজেট আলোচনায় আগামী অর্থবছরের জন্য নারী উদ্যোক্তাদের সেবা খাতে বিশেষ করে বুটিক, বিউটি পার্লার, খাবার ব্যবসার ভ্যাট ১৫ শতাংশ থেকে ৪ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করেছে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। একইসাথে নারীদের জন্য ব্যক্তিগত আয়কর সীমা ৩ লাখ ৫০ হাজার টাকার স্থলে ৪ লাখ টাকা করার প্রস্তাব করে সংগঠনটি।
সংগঠনের সভাপতি ও জাতীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ এসব প্রস্তাবনা তুলে ধরেন।
তিনি গত বছর থেকে চলমান করোনা ভাইরাস মহামারির প্রভাবে ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের ব্যবসা পুনরায় শুরু করার পর থেকে আগামী ২০২৪ সাল পর্যন্ত কর মওকুফের পাশাপাশি নতুন উদ্যোক্তাদের জন্য প্রথম তিন বছর ভ্যাট ও আয়কর মওকুফের সুপারিশও তুলে ধরেন।
এদিন বাজেট আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) বিদ্যুৎচালিত মোটর সাইকেল ও অন্যান্য মটরযান আমদানির ক্ষেত্রে বিদ্যমান শুল্কহার কমানোর প্রস্তাব করে। একইসাথে সংগঠনটি চীনের সাথে আমদানি-রপ্তানির ক্ষেত্রে পণ্য সামগ্রীর সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (এইচএস কোড) ৮ ডিজিটের পরিবর্তে ৬ ডিজিট করার প্রস্তাব করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com