বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নারী উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ দিবে ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট

ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) শিক্ষিত নারীদের জন্য আগামী ২১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ৫ দিনব্যাপি ‘নারী উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে।
দেশের শিক্ষিত নারী, যারা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে বা ব্যবসা-বাণিজ্য করতে চান তাদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মডিউল অনুযায়ী এ প্রশিক্ষণ কোর্সটি প্রণয়ন করা হয়েছে। ।
স্কিটির উদ্যোগে ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত ৫০ হাজারের অধিক সম্ভাবনাময় উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
প্রশিক্ষণ কোর্সটিতে সশরীরে উপস্থিত থেকে এবং ভার্চ্যূয়ালি (অনলাইনে) অংশগ্রহণ করা যাবে।
সশরীরে উপস্থিত থেকে অংশ নিতে ইচ্ছুক উদ্যোক্তাদের জন্য কোর্স ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা এবং অনলাইনে অংশগ্রহণকারীদের জন্য পাঁচশত টাকা। আগ্রহী নারী উদ্যোক্তাদের আগামী ২১ মার্চ সকাল সাড়ে ৯টার মধ্যে আবেদনসহ রেজিস্ট্রেশন করতে হবে।
আজ সোমবার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, রকেট নম্বর: ০১৭১০-০১৩১৬১ (জোনায়েত হোসেন) এবং বিকাশ নম্বর ০১৬৮৬-৩৯৫৪৫৯ (জুবায়ের ইসলাম) এর মাধ্যমে কোর্স ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।
প্রশিক্ষণ কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে মুনিরা মান্নান, সহকারী অনুষদ সদস্য, শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ, স্কিটি, বিসিক, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা-এই ঠিকানায় যোগাযোগ করার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখ তরা হয়।
এছাড়াও বিস্তারিত জানতে প্রকৌশলী মো. শফিকুল আলম, অধ্যক্ষ, স্কিটি, ফোন: ৮৯৩৩৬৬১, ৪৮৯৬১৯৪৮ (অফিস) বরাবর যোগাযোগ করা যেতে পারে।
সফলভাবে কোর্স সমাপ্তির পর সম্ভাবনাময় যোগ্য উদ্যোক্তাদের বিসিকের নিজস্ব তহবিল এবং কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ প্রদানে সহায়তা করা হবে। সেই সাথে শিল্প নিবন্ধন প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com