রবিবার, ০৫ Jul ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

বলিউড নির্মাতা বানসালি করোনায় আক্রান্ত

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের খ্যাতিমান পরিচালক সঞ্জয় লীলা বানসালি। বন্ধ হয়ে গেল তার আগামী ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র শুটিং। জানা গেছে, এ ছবির শুটিং সেট থেকেই করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। আপাতত চিকিৎসকদের পরামর্শে হোম কোয়ারেন্টিনে রয়েছেন পরিচালক।

ইতোমধ্যেই ছবির সেটে থাকা অন্যান্য কলাকুশলীদের কোভিড ১৯ টেস্ট করতে বলা হয়েছে। বানসালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র প্রধান চরিত্রে অভিনয় করছেন বলিউডের এ প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান নাযিকা আলিয়া ভাট। ইতোমধ্যে তিনি নিজেকে ঘরবন্দি করে ফেলেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com