সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণে আজ সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের (বায়তুল মুকাররম) সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
বাসস জানায়, ১৪৪২ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখার সংবাদ-পর্যালোচনা, পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এই সভায়। তাতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।