রবিবার, ০৫ Jul ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

সেই ডেলিভারি বয়ের পাশে দাঁড়ালেন পরিণীতি

কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় ১০ মার্চ হিতেশা চন্দ্রানী নামের এক মহিলা ‘জোম্যাটো’ মারফত খাবার অর্ডার দিয়েছিলেন। কিন্তু খাবার আসতে দেরি হয়।

দেরিতে আসায় মহিলা সেই খাবার নিতে অনিচ্ছা প্রকাশ করেন। এ নিয়ে ডিলেভারি বয়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

মহিলাকে সেই ভিডিওতে বলতে শোনা যায় যে খাবার ডেলিভারি করতে এসে  ঘুষি মেরে তাঁর নাক ফাটিয়ে দিয়েছেন এক জোম্যাটো ডেলিভারি বয়।

তিনি জানান, ওই কর্মীর নাম কামরাজ। ভিডিওতে নাক থেকে রক্ত পড়তেও দেখা যায় ওই মহিলার। এরপরেই বেঙ্গালুরুতে খাবার সরবরাহকারী সংস্থা জোম্যাটোর ডেলিভারি বয় কামরাজকে নিয়ে বিতর্ক শুরু হয়।

বর্তমানে কামরাজ সবেতনে ছুটিতে রয়েছেন। জোম্যাটো সংস্থা এই মামলার দ্বায় ভার নিয়েছে। এক্ষেত্রে ওই ডেলিভারি বয়ের দাবি যে ওই মহিলা তাকে প্রথম জুতো দিয়ে মারতে ওঠে এরপর তিনি নিজেকে আটকানোর জন্য হাত দিয়ে প্রতিরোধ করতে চান, তার হাতে আংটি থাকার কারণে ওই মহিলার নাকে লাগে ও রক্ত বের হয়।

জোম্যাটোর এই কাণ্ডে এগিয়ে আসলেন বলিউড স্টার পরিণীতি চোপড়া। তিনি তার টুইটারে ট্যুইট করে এই বিষয়ের সত্যতা যাচাইয়ের অনুরোধ জানালেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com