রবিবার, ০৫ Jul ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

যশ দাশগুপ্ত চণ্ডীতলায় বিজেপি প্রার্থী

বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর, চমকে গেলেও, তাঁর আত্মবিশ্বাস যেন এক ধাক্কায় দ্বিগুণ বেড়ে যেতে দেখা গেল। যশ দাশগুপ্ত চণ্ডীতলায় বিজেপি প্রার্থী এবারে। বিপরীতে জাঁদরেল নেতারা থাকলেও ভয় পাচ্ছেন না তিনি। তার কারণ, যশ মনে করছেন, সিনেমার মতো রাজনীতিতেও কম সময়ের মধ্যে মানুষের মন তিনি জিতে নেবেন। তাঁর মনে হওয়া এবার বা কলমে প্রমাণিত হয়ে গেল। বুধবার সকালে চামুণ্ডা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তিনি। বিজেপির তরফ থেকে দেওয়া ওয়াই ক্যাটাগরির সিকিউরিটি নিয়ে চণ্ডীতলার অলিগলি ঘুরতে দেখা গেল তাঁকে। পরনে ট্রাভেল ফ্রেন্ডলি পোশাক। ডেনিম জিন্স, সাদা শার্ট। বলাই বাহুল্য, তাঁকে দেখতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। কিন্তু সেলফি তোলার হিড়িক যেন একটু বেশিই চোখে পড়ল সকলের। তবে গম্ভীর হয়ে নয়, হাসিমুখেই সকলের আবদার রাখতে দেখা গেল অভিনেতাকে। সশরীরে এলাকায় যেমন ছিলেন, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাতে কিন্তু ভোলেননি যশ। টুইট করে লিখেছেন, ‘আজ আমি না কোনও তারকা, না প্রার্থী। চণ্ডীতলা আমায় কাছে টেনে নিল বাড়ির ছেলে হিসাবে। মিষ্টি খাওয়ালেন মা- কাকিমা, দিদারা। আবদার করে সেলফি তুলল ভাই বোনেরা। সকলের মুখে একটাই কথা – বাংলায় এবার উন্নয়ন চাই!’ অর্থাৎ আসল পরিবর্তন, উন্নয়ন যশের হাত ধরে চণ্ডীতলায় আসবে বলে মনে করছেন যশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com