সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সরকারদলীয়দের জন্য এক ধরনের আইন অন্যদের জন্য ভিন্ন: জিএম কাদের

এক দেশে দুই আইন চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

তিনি বলেন, সরকারদলীয়দের জন্য এক ধরনের আইন আর অন্যদের জন্য আলাদা আইন। সরকারি দল না করলে এখন আর কেউ চাকরি পায় না। অথচ এই বৈষম্য থেকে মুক্তি পেতেই মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল।

আজ বিকেলে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের বাসভবনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে রওশন এরশাদের বাসায় মিলাদ ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে দলটি।

জিএম কাদের বলেন, তিন জোটের রূপরেখা অনুযায়ী পল্লীবন্ধু ক্ষমতা হস্তান্তর করার পর আওয়ামী লীগ ও বিএনপি সংবিধান সংশোধন করে দেশে সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে। দেশের মানুষ এখন আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে মুক্তি চায়।

তিনি বলেন, রাষ্ট্রের প্রধান তিনটি স্তম্ভের মধ্যে সরকার প্রধানের হাতে নির্বাহী বিভাগ ও আইন সভা আর রাষ্ট্রপতির মাধ্যমে বিচার বিভাগের নিরানব্বই ভাগই সরকার প্রধানের হাতে। তাই সরকার প্রধান যা চান, তাই হচ্ছে। এটাকে গণতন্ত্র বলা চলে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com