রবিবার, ০৫ Jul ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

আজ আবারও বিক্ষোভের ডাক দিয়েছে বিক্ষোভকারীরা

মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে আরও দুইজন নিহত হয়েছে। মনিওয়া শহরে পুলিশের গুলিতে একজন ও মান্দালয়ে আরও একজন নিহত হয়। এ নিয়ে দেশটিতে সেনাশাসনবিরোধী বিক্ষোভে প্রাণ হারিয়েছে অন্তত ২৫০ জন।

গুলিতে আহত হয় বেশ কয়েকজন। মনিওয়া শহরে আহতদের রক্ত দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আহ্বান জানানো হয় বলে এক চিকিৎসক জানান ।

রবিবার তাইওয়ানের রাজধানী তাইপেতেও বিক্ষোভ করেছে সেখানে বসবাসকারী মিয়ানমারের নাগরিকরা। এ সময় চীনের বিরুদ্ধে সেনা অভ্যুত্থানে মদদ দেয়ার অভিযোগ আনে তারা।

অন্যদিকে, ভারতে আশ্রয় নিতে মিজোরাম সীমান্তে ভিড় করেছেন অনেকে। তাদের ভারতে আশ্রয় দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com