রবিবার, ০৫ Jul ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

ঢাকায় নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী

আজ সোমবার (২২ মার্চ) সকাল ১০টায় তাকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। দুই দেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে নেপালের রাষ্ট্রপতিকে গার্ড অব অনার জানায় সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকশ দল।

বিমানবন্দর থেকে তিনি যাবেন সাভার জাতীয় স্মৃতিসৌধে। দুপুরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন বিদ্যা দেবী ভান্ডারী। সেখান থেকে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন এবং দরবার হলে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।

এছাড়া দুই দেশের মধ্যে পর্যটন, সাংস্কৃতিক বিনিময় ও কৃষি খাতে সহযোগিতার ৪টি সমঝোতা স্মারকে সই হওয়ার কথা রয়েছে। ১৯৭২ সালের ১৬ই জানুয়ারি নেপাল স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার পর ওই বছর ৮ই এপ্রিল দুই দেশের কূটনৈতিক সম্পর্ক শুরু হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com