রবিবার, ০৫ Jul ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

জনকণ্ঠের সম্পাদকের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু জানিয়েছেন, দৈনিক জনকণ্ঠের সম্পাদকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ আজ সোমবার মারা গেছেন। অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ভোর সাড়ে ৫টার দিকে মৃত্যু হয় তাঁর (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি তপন বিশ্বাস এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তপন জানান, রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েছিলেন আতিকউল্লাহ খান মাসুদ। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আজ সোমবার ভোরে মৃত্যু হয় তাঁর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com