রবিবার, ০৫ Jul ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
ট্রাম্পের উপদেষ্টা জ্যাসন মিলার ফক্স নিউজকে বলেছেন, ‘আমার মনে হয়, খুব সম্ভবত দুই-তিন মাসের মধ্যে আমরা ডোনাল্ড ট্রাম্পকে আবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাব।’
জ্যাসন মিলার বলছেন, ট্রাম্পের আনা প্ল্যাটফর্মটি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হটেস্ট টিকেট’ বা ব্যাপক জনপ্রিয় হবে। এবং সেটি ‘খেলা পুরোপুরি বদলে দেবে’ বলে তিনি মনে করেন।
চলতি বছরের জানুয়ারি মাসে ওয়াশিংটন ডিসিতে কংগ্রেস ভবন ক্যাপিটলে ভয়াবহ দাঙ্গা-সহিংসতার পর ডোনাল্ড ট্রাম্পের টুইটার ও ফেসবুক অ্যাকাউন্ট স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদ্বয়।
গত ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকদের ওই হামলায় পাঁচজন নিহত হন, যাঁদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও ছিলেন।