সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ৬০ লাখ টাকার মূল্যের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাট এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করেন বিজিবি সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে  অভিযুক্তরা পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে ব্যাগের ভিতর হতে ৬০ লাখ টাকার মূল্যের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে ইয়াবা কারবারীদের আটকের নিমিত্তে বর্ণিত এলাকা  এবং তার পার্শ্ববর্তী স্থানে সকাল পর্যন্ত তল্লাশি অভিযান পরিচালনা করা হলেও কোন ইয়াবা কারবারীকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ পরবর্তীতে তা সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com