বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রবাসী কল্যাণ ব্যাংকের বঙ্গবন্ধু অভিবাসী পরিবার ঋণের আওতায় ৪ কোটি টাকার চেক বিতরণ

প্রবাসী কল্যাণ ব্যাংক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণে’র আওতায় ১৩৮ জন প্রবাসী কর্মীর পরিবারের জন্য স্বল্প সুদে ৪ কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে। আজ বুধবার বিকাল ৪টায় রাজধানীর নিউইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মঞ্জুরকৃত ঋণের চেক বিতরণ করা হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ও প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
ইমরান আহমদ বলেন, প্রবাসী কর্মীদের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রবাসী কল্যাণ ব্যাংক বিদেশ ফেরত কর্মীদের এই ঋণ সুবিধা দিচ্ছে। তিনি দালাল ধরে ব্যাংকের ঋণ না নেওয়ার এবং ঋণ নিতে কোন প্রকার সমস্যা হলে সরাসরি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগাযোগ করারও আহ্বান জানান। প্রবাসীদের জন্য কাজ করার যে গতি, তার কমতি নেই উল্লেখ করে মন্ত্রী বলেন,‘আমরা আশা করছি চলতি মার্চ মাসের মধ্যেই এ ঋণ বিতরণের পরিমাণ বাড়াতে পারবো।’
মুনিরুছ সালেহীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী কল্যাণ ব্যাংক করেছেন । এই ব্যাংক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং বিএমইটি’র মাধ্যমে সরকার প্রবাসী কর্মীদের কল্যাণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং করছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নাজীবুল ইসলাম ও শেখ শোয়েবুল আলম, প্রবাসী কল্যাণ ব্যাংকের জিএম মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখচেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com