শনিবার, ০৪ Jul ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
করোনা পরিস্থিতি মোকাবিলায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে সরকার লকডাউন ঘোষণা করছে।’
ওবায়দুল কাদের আজ শনিবার তাঁর সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান।
এদিকে এক ভিডিও বার্তায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনে যাচ্ছে সরকার। তবে শিল্প কলকারখানা খোলা থাকবে এবং সেগুলোতে শিফটিং ডিউটি চলবে।’
সূত্র : বাসস