শনিবার, ০৪ Jul ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
করোনা আক্রান্তের পর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত। শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা উন্নতি হয়েছে। এখন অনেকটাই ভালো। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন এই অভিনেতা।
মঙ্গলবার বিকেলের দিকে শারীরিক অবস্থার উন্নতি ও বাসায় ফেরার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। চিকিৎসকেরা প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে দিয়েছেন আবুল হায়াতকে। সেগুলো বাসাতেই ঠিকঠাকভাবে খেলে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।
তবে বরেণ্য এই অভিনেতা জানান, তার করোনা নেগেটিভ হয়নি এখনো চিকিৎসকের পরামর্শে বাড়ি ফিরলেও থাকবেন আইসোলেশনে।