শনিবার, ০৪ Jul ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনি প্রচারণা চালাতে পশ্চিমবঙ্গে এসেছেন সমাজবাদি পার্টির এমপি জয়া বচ্চন। পশ্চিমবঙ্গে পৌঁছে সোমবার প্রথম সংবাদ সম্মেলনে জয়া বলেন, ‘মমতাজির প্রতি সব সময় আমার অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। তিনি একা এক নারী সব নৃশংসতার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন… একা এক নারী সবার বিরুদ্ধে লড়াই করছেন। তার পা ভেঙে গেছে। কিন্তু কিছুই তাকে আটকাতে পারছে না।
ভারতের এক সময়ে জনপ্রিয় অভিনেত্রী জয়ার জন্ম পশ্চিমবঙ্গে। তিনি উত্তর প্রদেশ থেকে চতুর্থ মেয়াদে রাজ্য সভার এমপি হয়েছেন। এনডিটিভি জানায়, সমাজবাদি পার্টির প্রধান অখিলেশ যাদব মমতাকে তার হয়ে নির্বাচনি প্রচারে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।