শনিবার, ০৪ Jul ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

১৪ই এপ্রিল থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন হতে পারে: ওবায়দুল কাদের

সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এ কথা জানান ওবায়দুল কাদের। তিনি আরও বলেন,’লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। সঙ্গে বাড়ছে আমাদের অবহেলা ও উদাসীনতা। চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানষিকতার কোন পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। তাই সরকার আগামী ১৪ই এপ্রিল থেকে সরকার সর্বাত্মক লকডাউনের চিন্তা-ভাবনা করছে।’

তিনি বলেন, চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোন পরিবর্তন হয়েছে বলে মনে হয় না।  দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ছে।

এমন অবস্থায় জনস্বার্থে আগামী ১৪ই এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের কথা ভাবছে সরকার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com