শনিবার, ০৪ Jul ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

১৪ এপ্রিল থেকে সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ

আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী ‘কঠোর লকডাউনে’ জরুরি সেবা ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে বলে একাত্তরকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি আরও জানান, কোনো যানবাহন চলবে না এবং গার্মেন্টস ও শিল্পকারখানা বন্ধ থাকবে।

এর আগে শুক্রবার সকালে নিজ বাসভবন থেকে এক ভার্চ্যুয়াল ব্রিফিং-এ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা-ভাবনা করছে সরকার।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশে করোনার সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। সঙ্গে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসীনতা। চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না।

করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষপটে বেশ কয়েকটি নির্দেশনা দিয়ে গত ৩ এপ্রিল লকডাউনের ঘোষণা দেয় সরকার। ওই ঘোষণা অনুযায়ী ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com