শনিবার, ০৪ Jul ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদি এবং রাজ্য মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়সহ সকল রাজনৈতিক নেতাকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলার শীতলকুচিতে তৃণমূল ও বিজেপির কর্মীদের মধ্যে সহিংসতাকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শনিবার (১০ এপ্রিল) রাতে এ খবর প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
পশ্চিমবঙ্গে চলমান বিধানসভা নির্বাচনে গতকাল শনিবার চতুর্থ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদিন রাজ্যের কুচবিহার জেলার শীতলকুচিতে তৃণমূল ও বিজেপির কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। ভোটের লাইনে দাঁড়িয়ে আরো এক তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিরাপত্তার দায়িত্বে থাকা সিএপিএফ বাহিনী গুলি চালিয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কেনো তাদের গুলি চালাতে হল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, মানুষ ঘিরে ফেললে আত্মরক্ষার জন্যই গুলি চালাতে বাধ্য হন তারা।