শনিবার, ০৪ Jul ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
প্রতিনিয়ত করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। এবার এই তালিকায় যোগ হলেন প্রখ্যাত লালনশিল্পী ফরিদা পারভীন। গত ৭ এপ্রিল তার করোনার নমুনা জমা দেওয়া হয়। ৮ এপ্রিল তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
ফরিদা পারভীনকে বলা হয় লালন কন্যা৷ লালন ফকিরের গান গেয়ে তিনি দেশে-বিদেশে খ্যাতি পেয়েছেন৷ তবে ক্ল্যাসিক ও আধুনিক গানেও তিনি নন্দিত।
১৯৮৭ সালে ফরিদা পারভীন সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক অর্জন করেন। এছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার পেয়েছেন। সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই শিল্পী।