শনিবার, ০৪ Jul ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা অমিত হাসান৷ নব্বই দশকে এফডিসির নতুন মুখ প্রতিযোগিতা দিয়ে তার আবির্ভাব৷ এরপর উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা। বাংলাদেশের পাশাপাশি কাজ করেছেন কলকাতার সিনেমাতেও৷
এ অভিনেতা এবার তার ভক্তদের সামনে হাজির হচ্ছেন নতুন তিন পরিচয় নিয়ে৷ একটি হলো তিনি নাটক পরিচালনা করে পরিচালকের খাতায় নাম লেখাচ্ছেন৷ আর একই নাটকে একটি গান লিখে হলেন গীতিকার। সেই গানের সুর করে সুরকার হিসেবেও যাত্রা করলেন তিনি। একেবারে নতুন পরিচয়ের হ্যাট্রিক হয়ে গেলো এ তারকার।