শনিবার, ০৪ Jul ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষ-১৪২৮ উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা সোয়া সাতটায় তাঁর ভাষণ প্রদান করবেন।’
শেখ হাসিনার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলগুলো একযোগে সম্প্রচার করবে।