শনিবার, ০৪ Jul ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

লকডাউনের নামে আওয়ামী লীগ ক্র্যাকডাউনে নেমেছে’

বৃহস্পতিবার এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এ সময় সরকার লকডাউনের দিকে সবার মনোযোগ আটকে রেখে বিরোধীদলের নেতাকর্মীদের উপর মামলা হামলা করে দমন পীড়ন চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে কর্তৃত্ববাদী, নির্যাতনকারী, একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করা। লকডাউনকে কেন্দ্র করে ক্র্যাকডাউনে নেমেছে সরকার। বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছে। জনসমর্থন নেই বলে পবিত্র রমাজান মাসেও গ্রেপ্তার-নির্যাতনের হীন কার্যে লিপ্ত রয়েছে। লকডাউনের সুযোগ নিয়ে বিরোধী নেতাকর্মীদের নির্যাতনে নেমেছে সরকার।

তিনি আরও বলেন, আমাদের জানামতে সারাদেশে এ পর্যন্ত ১৭৯ জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১৮১ জনকে। গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন একজন। আমরা এ সকল মিথ্যা মামলা প্রদান এবং অন্যায়ভাবে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সময় তিনি আরো বলেন, এই সংবাদ সম্মেলন থেকে বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তি দাবী করছি। অন্যথায় এই ফ্যাসিস্ট সরকারকে এর কড়া মূল্য দিতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com