বুধবার, ০১ Jul ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ন্যায্যমূল্যে খোলা বাজারে চাল ও আটা বিক্রি চলবে: খাদ্য মন্ত্রণালয়

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

বিভাগ ও জেলা শহরগুলোতে ৭১৫ জন ওএমএস ডিলারের মাধ্যমে ৭১৫টি বিক্রয় কেন্দ্রে ৭৩৩ মেট্রিক টন চাল ও ৭৯৬ মেট্রিক টন আটা বিক্রয় চলমান থাকবে। এরমধ্যে ঢাকা মহানগরে ১০টি ট্রাকের মাধ্যমে প্রতিদিন ৩০ টন চাল এবং ১২৬টি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে ১২৪ টন চাল ও ৬৬ টন আটা বিক্রি চলবে।

এছাড়া শ্রমঘন জেলা ঢাকা, গাজীপুর, নারায়নগঞ্জ ও নরসিংদীতে ১৫১টি বিক্রয়কেন্দ্রে দৈনিক ডিলার প্রতি এক টন চাল ও দুই টন আটা বিক্রি হবে। অন্য মহানগরী এবং জেলা শহরে ৩১১টি বিক্রয়কেন্দ্রে ডিলার প্রতি প্রতিদিন এক টন চাল ও আটা বিক্রয় চলমান থাকবে।

শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া সপ্তাহে ৬ দিনই চলবে এই কার্যক্রম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com