শনিবার, ০৪ Jul ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

ইলিয়াস আলীর বিষয়ে দেয়া বক্তব্য থেকে সরে এলেন মির্জা আব্বাস

বিএনপি নেতা ইলিয়াস আলীর বিষয়ে দেয়া বক্তব্য থেকে সরে এসে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেছেন, তার বক্তব্য বিকৃত করে প্রকাশ করা হয়েছে। রবিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

সংবাদ সম্মেলন মির্জা আব্বাস বলেন, ‘ আমি গতকাল ইলিয়াস আলীর গুম দিবসে বক্তব্য রেখেছি। বক্তব্য দেওয়ার এক ঘণ্টার মধ্যে ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ফোন করেছে। আমি তো বুঝতেই পারলাম না, আমি আবার কী কথা বললাম। পুরো বক্তব্য তুলে না ধরে কেউ যদি বাস্তব ঘটনাকে আড়াল করে পেঁচিয়ে তুলে ধরে তাহলে আমার তো কিছু করার নেই।’

তিনি আরও বলেন, ‘কালকের বক্তব্য সম্পূর্ণ করার আগেই শেষ করেছিলাম। সে কারণে পরিস্থিতি বাধ্য করেছে সেই ধারাবাহিকতায় বলতে। আশা করি, ইলিয়াস আলী ফিরে আসবেন। তাকে আল্লাহ নেক হায়াত দান করবেন।’

গতকাল এক ভার্চুয়াল আলোচনায় ইলিয়াস আলীর নিখোঁজের কারণ সরকার বা আওয়ামী লীগ নয়, দায়ী বিএনপিরই কয়েক নেতা, এমন দাবি করেছিলেন মির্জা আব্বাস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com