বুধবার, ০১ Jul ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
লক্ষ্যমাত্রার তুলনায় কম রাজস্ব আদায় হওয়ায় একরকমের সংকটে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। প্রবৃদ্ধি ছয় শতাংশের বেশি হলেও লক্ষ্যমাত্রার চেয়ে কম রাজস্ব আদায় সংকটে ফেলেছে এনবিআরকে। সঙ্গে যোগ হয়েছে করোনার কঠোর বিধিনিষেধ। এ অবস্থান থেকে যদি লক্ষ্যমাত্রা অর্জন করতে হয়, তাহলে বাকি তিন মাসে রাজস্ব আদায় করতে হবে আরও এক লাখ ৫৩ হাজার ১৯১ কোটি ৬৩ লাখ টাকা।
চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত দুই লাখ ২৭ হাজার ৭৬৪ কোটি ৩৬ লাখ টাকা রাজস্বের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে এক লাখ ৭৬ হাজার ৮০৮ কোটি ৩৭ লাখ টাকা। ঘাটতি ৫০ হাজার ৯৫৫ কোটি ৯৯ লাখ টাকা।
গত অর্থবছরে রাজস্ব আদায় হয়েছিলো এক লাখ ৬৬ হাজার ১১৭ কোটি ৭ লাখ টাকা।