শনিবার, ০৪ Jul ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
ওই ঘটনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাল্টাপাল্টি বিবৃতি দেওয়া সমীচীন হয়নি বলে মন্তব্য করেছে আদালত। তাদের এমন আচরণ অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে আদালত বলেছে, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছে এমন আচরণ কাম্য নয়।’ মঙ্গলবার (২০ এপ্রিল) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করে।
গেল রবিবার রাজধানীর এলিফ্যান্ট রোডে এক নারী চিকিৎসক, ম্যাজিস্ট্রেট ও পুলিশের বাগবিতন্ডার জেরে পাল্টাপাল্টি বিবৃতি দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদসহ ডাক্তারদের বিভিন্ন সংগঠন।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, অযাচিতভাবে হেনস্তার স্বীকার হয়েছেন ডা. সাঈদা শওকত জেনি। এই ঘটনাকে ন্যক্কারজনক বলেও অভিহিত করেছে সংগঠনটি। তাদের দাবি, হেনস্তার ভিডিওটি খণ্ডিত আকারে উদ্দেশ্যমূলকভাবে ছড়িয়ে দেয়া হয়েছে।
এদিকে, কর্তব্যরত অবস্থায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। তাদের দাবি, কোনও সচেতন নাগরিকের কাছ থেকে এমন আচরণ কাম্য নয়।