বুধবার, ০১ Jul ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী দিলো প্রাণ-আরএফএল গ্রুপ

করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য বাংলাদেশের বৃহত্তম বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ‘ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপতাল’ এ কর্মরত স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য সুরক্ষা সামগ্রী হিসেবে হ্যান্ড রাব ও বিশুদ্ধ খাবার পানি দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল।
বুধবার প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন এর কাছে এ র্সুক্ষা সামগ্রী হস্তান্তর করেন।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, করোনা ভাইরাস মোকাবিলার লড়াইয়ে প্রথম থেকেই বিভিন্ন ভাবে দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। এরই অংশ হিসাবে এবার ডিএসসিসি কোভিড হাসপাতালের কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য প্রাণ-আরএফএল এর উৎপাদিত অ্যাকটিভো ব্রান্ডের হ্যান্ড রাব ও প্রাণ ড্রিংকিং ওয়াটার প্রদান করা হলো, যারা জীবনের ঝুঁকি নিয়ে করোনা মহামারির সময় পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন।
ডিএনসিসি কোভিড হাসপাতালকে সুরক্ষা সামগ্রী প্রদান করায় প্রাণ-আরএফএল গ্রুপকে ধন্যবাদ জানান হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন ।
গত বছরের মার্চে দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হলে উপার্জনের পথ হারিয়ে বিপাকে পড়ে অনেক অসহায় পরিবার। প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে প্রায় ৭০ হাজার পরিবারের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। তাছাড়া স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা, চট্টগ্রাম ও ভোলার ১৫টি হাসপাতালে মাস্ক, পিপিই হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও করোনার নমুনা সংগ্রহের বুথ প্রদান করে গ্রুপটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com