শনিবার, ০৪ Jul ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
করোনা আক্রান্ত হয়ে দিল্লির বাড়িতে হোম কোয়ারেন্টিনে রয়েছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় নরেন্দ্র মোদী ফাঁকা বক্তব্য দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, দেশকে মিথ্যা প্রতিশ্রুতি বা ফাঁকা বক্তৃতা না দিয়ে দেশকে সমাধান দিন। করোনার কারণে ভারতে এই সংকট তৈরি হয়েছে এমনটা নয়। এই সংকট তৈরির মূল কারণই হলে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি।
তার আগের দিন বুধবার (২১ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে রাহুল গান্ধী বলেছিলেন, করোনা মহামারির বিরুদ্ধে লড়াই করার জন্য ভারত এখনও পর্যন্ত সুপরিকল্পিত কোনও পন্থা অবলম্বন করছে না। যখন দেশের মানুষ সংকটে পড়েছে তখন অক্সিজেন ও টিকা বিদেশে রপ্তানি করা হয়েছে।